News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে সংখ্যালঘু সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠকে অনগ্রসর বাসিন্দারা
Image

বাংলাদেশে সংখ্যালঘু সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠকে অনগ্রসর বাসিন্দারা


ঢাকা, ১৫ জুন (হি স)। গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন ও তেলুগু কলোনীর বাসিন্দারা বৃহস্পতিবার বিকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় ওই বাসিন্দারা তাঁদের বাসস্থান ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য ঐক্য পরিষদের আন্তরিক চেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার জন্য পরিষদকে তারা অনুরোধ করেন।

এ সময় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর সমঅধিকার নিয়ে বসবাসের নিশ্চয়তা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। হরিজন ও তেলুগু সম্প্রদায়ের মানুষদের বসবাসের অধিকারের প্রশ্নেও ঐক্য পরিষদ সবসময় তাদের পাশে থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ছাত্র বিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু, সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, গোপীবাগ কলোনীর বাসিন্দা রাজেন লাল, পারদ লাল, রাজীব চন্দ্র দাস, সীতা রাণী, রঞ্জয় দাস, শিল্পী রাণী প্রমুখ।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top