News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুর : মন্ত্রীর বাসভবনের পর ইমফল পূর্ব জেলায় এবার নাগরিকের বাড়িতে অগ্নিসংযোগ দুর্বৃত্তদের, হতাহতের খবর নেই
Image

মণিপুর : মন্ত্রীর বাসভবনের পর ইমফল পূর্ব জেলায় এবার নাগরিকের বাড়িতে অগ্নিসংযোগ দুর্বৃত্তদের, হতাহতের খবর নেই

ইমফল, ১৫ জুন (হি.স.) : মণিপুরের ইমফল পূর্ব জেলায় রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাসভবন পুড়িয়ে দেওয়ার পর এবার নাগরিকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্ত দলের। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মণিপুরে চলমান সহিসতার সর্বশেষ ঘটনা আজ বৃহস্পতিবার ভোররাত প্রায় ১:০০টা নাগাদ সংঘটিত হয়েছে ইমফল পূর্ব জেলার নিউ চেকন এলাকায়।

প্ৰাপ্ত খবরে প্রকাশ, চেকন এলাকায় মেইতেই, কুকি, মুসলমান এবং বাঙালি জনগোষ্ঠীয় মানুষ বসবাস করেন। এদিকে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকার পরও কী করে মিশ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে দুর্বৃত্তরা নাগরিকের ঘরে অগ্নিসংযোগ করল, সে রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে সংশ্লিষ্ট প্রশাসন।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যারাত প্রায় সাড়ে ছয়টা নাগাদ ইমফল পশ্চিম জেলার অন্তর্গত লামফেল এলাকায় রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাসভবনেও অগ্নিসংযোগ করেছে সন্দেহভাজন কুকি দুষ্কৃতীরা। নেমচা কিপগেন কুকি সম্প্রদায়ভুক্ত বিজেপি সমর্থিত দশ বিধায়কের একজন। কিপগেন সহ দশ বিধায়ক পৃথক প্রশাসনের দাবি তুলেছিলেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৩ জুন রাতে নতুন করে সংগঠিত সহিংসতার ঘটনায় নয়জনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছেন। ঘটনা ওই দিন রাতে ইমফল পূর্ব এবং কাংপোকপি জেলার সীমান্তবর্তী আইগেজাং গ্রামে সংগঠিত হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026

অসমের আরও চারটি পণ্যের জিআই স্বীকৃতি, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির স্বীকৃতিতে নতুন মাইলফলক

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): অসমের ঐতিহ্যবাহী ও স্বকীয় পণ্যের তালিকায় যুক্ত হল আরও চারটি ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি।…

ByByNews Desk Jun 15, 2026

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top