News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের উত্তপ্ত অঞ্চলে ঢুকতে বাধা নিরাপত্তা বাহিনীকে
Image

মণিপুরের উত্তপ্ত অঞ্চলে ঢুকতে বাধা নিরাপত্তা বাহিনীকে


ইম্ফল, ১৫ জুন (হি. স.) : মঙ্গলবার থেকে মণিপুরে নতুন করে শুরু হয়েছে অশান্তি। মঙ্গলবার মধ্য রাতে ইম্ফলের পূর্বে খামেনলোক গ্রামে সাধারণ মানুষের উপরে গুলি চালানোর ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক মহিলা সহ ৯ জনের মৃত্যু হয়। জ্বলেছে পরপর ৮টি গ্রাম। এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে নিরাপত্তা বাহিনীকে পাঠানো হয়। কিন্তু মাঝপথেই আটকে দেওয়া হল নিরাপত্তা বাহিনীকে। গ্রামের বয়স্ক মহিলাদের নেতৃত্বে ৬০০ জনের একটি দল রাস্তা আটকে দেয়। ফলে নিরাপত্তা বাহিনী ত্রাণ সামগ্রী নিয়ে ওই উত্তপ্ত অঞ্চলে প্রবেশ করতে পারেনি।

এই বিষয়ে এক সেনা আধিকারিক বলেন, “মঙ্গলবার বিকেলেই খবর আসে খামেনলোক ও তার আশেপাশের বেশ কয়েকটি গ্রামে ৫০০ থেকে ৬০০ জন চড়াও হয়েছেন এবং তারা একের পর এক বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছেন। খবর পেয়েই অসম রাইফেলস ও সেনাবাহিনীর অতিরিক্ত বাহিনী পাঠানো হয় কাঙ্গপোকপি থেকে। কিন্তু তারা তারেটখেলের চানুঙ্গের কাছে পৌঁছতেই সেনাবাহিনীকে আটকে দেওয়া হয়। মূলত বয়স্ক মহিলাদের দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। ফলে সেনা ও অসম রাইফেলসের বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে পারেনি।”
নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্য় রাত থেকে শুরু হওয়া অশান্তি নিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে রাজ্য নিরাপত্তা পরামর্শদাতা কুলদীপ সিংকে। সেনাবাহিনীর তরফে সন্দেহ, মঙ্গলবার মধ্য রাতে খামেনলোক গ্রাম ঘিরে ফেলা, সাধারণ মানুষের উপরে গুলি চালানো, বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া এবং তারপরে রাস্তা আটকে দেওয়ার গোটা ঘটনাটিই পূর্ব পরিকল্পিত হতে পারে কারণ অশান্তির আগের দিন, সোমবারও খামেনলোকের চানুঙ্গ অঞ্চলের রাস্তা আটকে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। খামেনলোকের আশেপাশে আটটি গ্রাম সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার খবর মিললেও বুধবার হাজারো প্রচেষ্টা করেও সেনা বাহিনীর ২০০ জওয়ান ও অসম রাইফেলসের ২৫০ জওয়ান ঘটনাস্থলগুলিতে পৌঁছতে পারেননি। এমনকী, খামেনলোক গ্রামের অন্দরেও সেনাকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, মেতেই জনজাতির সংরক্ষণ নিয়ে গত মে মাসের শুরু থেকে যে অশান্তি শুরু হয়েছে মণিপুর জুড়ে, তাতে এখনও অবধি কমপক্ষে ১১৫ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রের তরফে কার্ফু, ইন্টারনেট ব্য়ান থেকে শুরু করে সেনা মোতায়েনের মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও অশান্তি রোখা সম্ভব হয়নি এখনও।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top