News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আগরতলায় র্যালী
Image

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আগরতলায় র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বিশ্ব রক্তদাতা দিবস৷ এই পবিত্র দিনে যুবসমাজকে নেশা মুক্ত করার আহ্বান জানিয়ে রাজধানী আগরতলা শহরে মিছিল ও প্রচার পত্র বিলি করল মহিলা কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি রক্তের চাহিদা পূরণে জনগণকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর এই দুইটি আহ্বান খুবই তাৎপর্যপূর্ণ৷ মুখ্যমন্ত্রীর আহ্বানকে ফলপ্রসূ করার জন্য সমাজের অন্যান্য অংশের মানুষজনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকেও এগিয়ে আসতে হবে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই বুধবার রাজধানীর আগরতলা শহরে নেশা মুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে মিছিল ও প্রচার পত্র বিধি করলো মহিলা কলেজের এনএসএস ইউনিটের সদস্যরা৷ এদিন এ উপলক্ষে আগরতলা শহরে এক সচেতনতামূলক প্রচার রেলিও সংগঠিত করা হয়৷ প্রচার রেলিতে অংশ নিয়ে মহিলা কলেজের ছাত্রীরা বলেন যুব সমাজ সমাজ গঠনের মূল কারিগর৷ তাদের হাতে দেশের ভবিষ্যৎ৷ এই যুব সমাজ যদি নেশায় আসক্ত হয়ে সবকিছু লুটিয়ে দেয় তাহলে দেশ উচ্ছন্নে যাবে৷ সে কারণেই যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে মহিলা কলেজের এনএসএস ইউনিট এ ধরনের প্রচার রেলি ও প্রচার পত্র বিলি করার উদ্যোগ গ্রহণ করেছে৷৷ সমাজের সব অংশের মানুষ জনকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার আহ্বানে সারা দিয়ে নেশা মুক্ত রাজ্য গঠন এবং রক্তদানে এগিয়ে আসার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top