News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিলে দুঃসাহসিক চুরি
Image

বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিলে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷  বিশালগড়ের পশ্চিম লক্ষীপুর এলাকায় মঙ্গলবার রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ একের পর এক চুরির ঘটনা বিশালগড়ে৷ তা সত্ত্বেও পুলিশ  কুম্ভনিদ্রায় নেভৃত৷ পশ্চিম লক্ষিবিল এলাকায় এক ব্যক্তির দোকানে চুরি চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে৷ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়  মঙ্গলবার গভীর রাতে বিশালগড় পশ্চিম লক্ষীবিল এলাকার খগেন্দ্র বনিকের দোকানে চোরের দল হানা দিয়ে দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে  দোকানে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়৷ বুধবার সকালে দোকান মালিক দোকানে এসে দোকান খুলতেই চুরির  ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ দোকান মালিক  জানান প্রায় ১৫ হাজার টাকার জিনিস নিয়ে গেছে চোরের দল৷ পাশাপাশি দোকানে থাকা নগদ চার হাজার টাকাও লুট করে নিয়েছে চোরের দল৷ এদিকে, ঘটনার  খবর পাঠানো হয় বিশালগড় থানায়৷  অবাক করার বিষয় হচ্ছে পুলিশ ঘটনার খবর পাওয়া সত্ত্বেও প্রায় চার ঘণ্টা পর ঘটনাস্থলে আসে এবং প্রতিবারের মতো নামকাওয়াস্তে একটি মামলা হাতে নিয়ে চলে যায়৷ অন্যদিকে স্থানীয়দের বক্তব্য এলাকার বখাটে নেশখোর যুবকরাই এই চুরির ঘটনা ঘটিয়েছে৷ তবে পুলিশ যদি রাতে সঠিকভাবে টহলদারি চালাতো তাহলে এই ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পেতো না বলে দাবি স্থানীয়দের৷৷ এলাকায় রাত্রি কালীন পুলিশটল বাড়ানোর দাবি উঠেছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top