News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজারে দুটি দোকন সিল করে দিল প্রশাসন
Image

মহারাজগঞ্জ বাজারে দুটি দোকন সিল করে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷  রাজধানীর আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের পূর্ব চালবাজারে বুধবার সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে দুইটি দোকান সিল করে দিয়েছেন৷
 রাজ্য সরকার পাইকারি বাজার ও খুচরো বাজারে দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে৷ বেআইনি কাজকর্ম বদ্ধ করার ওপরও বিশেষ গুরুত্ব আরোক করা হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার মহারাজগঞ্জ বাজারের পূর্ব চালবাজারে স্বপন সাহা এবং করুণা রায়ের দোকানে মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের কর্মকর্তারা হানা দেন৷ দোকানের লাইসেন্স নেই এবং দ্রব্যমূল্যের তালিকা ঝুলানো নেই৷ পাশাপাশি দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ পাওয়া গেছে৷ এসব বেআইনি কাজকর্মের দরুণ দুটি দোকান সিল করে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর প্রতিনিয়তই বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে৷  যে দুটি দোকান সিল করে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top