News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলের প্রার্থী ঘোষণা হলেই মারামারি শুরু হয়ে যাবে, দাবি দিলীপের
Image

তৃণমূলের প্রার্থী ঘোষণা হলেই মারামারি শুরু হয়ে যাবে, দাবি দিলীপের

কলকাতা, ১৪ জুন (হি. স.) : তৃণমূলের প্রার্থী ঘোষণা হলেই মারামারি শুরু হয়ে যাবে। বুধবার সকালে সাংবাদিকদের এই মন্তব্য করেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

কেন তৃণমূল পঞ্চায়েত ভোটে মনোনয়নে দেরি করছে, এই প্রশ্নের উত্তরে ইকো পার্কে তিনি বলেন, “পারছে না ওরা। হয়তো ওদের কাছে ক্যান্ডিডেট নেই। ওরা বলছে অন্য লোকের ক্যান্ডিডেট নেই! তৃণমূলেরই প্রার্থী আছে কিনা সন্দেহ হচ্ছে আমার! প্রার্থী ঘোষণা এজন্যই করছে না যে, ঘোষণা হলেই মারামারি শুরু হয়ে যাবে।”

প্রার্থী মনোনয়ন দিতে ভিন জেলার নেতাদের সামনে রাখছে তৃণমূল কংগ্রেস। এ ব্যাপারে প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, “এখন দেখুন তৃণমূল কংগ্রেসের এখনো প্রার্থী তালিকাই তৈরি হলো না। তাদেরই আদালতে যাওয়া উচিত দুদিন মনোনয়ন বাড়ানোর জন্য। আমরা তো অর্ধেকের বেশি করে ফেলেছি। আজকালের মধ্যে বাকি শেষ হয়ে যাবে। সেজন্য তৃণমূলের ভেতরে নাম এলেই মারামারি। যারা ইতিমধ্যেই মনোনয়ন করেছে পার্টির লোকেরা বলছে ওরা তৃণমূলের লোক নয়। কারা করছে? কি করছে! বোঝাই যাচ্ছে না। আদৌ মনোনয়ন করবে কিনা পার্টি দেখা যাক! নমিনেশন না হলে যুদ্ধ কি করে হবে।”

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top