News Flash

  • Home
  • দিনের খবর
  • সেন্থিল নাটক করছেন, ডিএমকে এমনটা করে বিষয়টিকে অন্য দিকে ঘুরানোর চেষ্টা করছে : ডি জয়কুমার
Image

সেন্থিল নাটক করছেন, ডিএমকে এমনটা করে বিষয়টিকে অন্য দিকে ঘুরানোর চেষ্টা করছে : ডি জয়কুমার

চেন্নাই, ১৪ জুন (হি.স.): অসুস্থতার নাটক করছেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী সেন্থিল বালাজি। এমনই দাবি করলেন এআইএডিএমকে নেতা ডি জয়কুমার। তিনি দাবি করেছেন, ডিএমকে এমনটা করে বিষয়টিকে অন্য দিকে ঘুরানোর চেষ্টা করছে। আর্থিক তছরুপের মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন তামিলনাড়ুর ডিএমকে নেতা তথা বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি। মঙ্গলবার সারা দিন বালাজির দফতর ও কারুরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। টানা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এরপর বুধবার সকালে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার জন্য সেন্থিলকে চেন্নাইয়ের ওমানদুরার সরকারি হাসপাতালে আনা হয়েছিল। একটি অ্যাম্বুল্যান্সে বসেছিলেন তিনি। গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করতেই ঘিরে ধরেন ডিএমকে সমর্থকেরা। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চলতে থাকে স্লোগান। সেই সময় অ্যাম্বুল্যান্সের ভিতরে কান্নায় ভেঙে পড়েন বালাজি। এআইএডিএমকে নেতা ডি জয়কুমার বলেছেন, “নাটক করছেন তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজি। তাঁরা (ডিএমকে) এমনটা করে বিষয়টিকে অন্য দিকে ঘুরানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের উচিত মন্ত্রিসভা থেকে তাঁকে সরিয়ে দেওয়া। মুখ্যমন্ত্রী যদি মন্ত্রীকে অপসারণ না করেন, তাহলে রাজ্যপালের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।” জয়কুমার আরও বলেছেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইনগতভাবে কাজ করেছে। গতকাল পর্যন্ত সেন্থিল বালাজি ভালো ছিলেন, কিন্তু ইডি যখন তাঁকে গ্রেফতার করল, তখন তাঁর বুকে ব্যথা শুরু হয়। ইডি-র উচিত এইমস-এর ডাক্তার দিয়ে তাঁর শারীরিক পরীক্ষা করা।”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top