News Flash

  • Home
  • দিনের খবর
  • সেন্থিলের গ্রেফতারিতে ফুঁসছে বিরোধীরা, হাসপাতালে গিয়ে বালাজির সঙ্গে দেখা করলেন স্ট্যালিন
Image

সেন্থিলের গ্রেফতারিতে ফুঁসছে বিরোধীরা, হাসপাতালে গিয়ে বালাজির সঙ্গে দেখা করলেন স্ট্যালিন

চেন্নাই ও নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি পাশে পেলেন বিরোধীদের। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গ্রেফতারির নিন্দা করলেন। নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে প্রমুখ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও নিন্দা করেছেন। আবার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেন্থিলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান স্ট্যালিন।

তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে যেভাবে অপব্যবহার করা হচ্ছে, তা একেবারে ঠিক নয়।” সঞ্জয় রাউত বলেছেন, “আমরা প্রমাণ-সহ তাঁদের (বিজেপি) লোকজনের বিরুদ্ধে অভিযোগ পাঠাচ্ছি। তাঁদের বিরুদ্ধে তদন্ত কবে শুরু হবে?… আমি মহারাষ্ট্রের ৩ জন মন্ত্রীর বিরুদ্ধে ইডি-র কাছে অভিযোগ পাঠিয়েছি, মানি লন্ডারিং নিয়ে, আমি কোনও উত্তরও পাইনি… কেন তাঁদের বিরুদ্ধে কোনও অভিযান নেই?” আবার সুপ্রিয়া সুলে বলেছেন, “আমি মোটেও অবাক হচ্ছি না।”

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top