News Flash

  • Home
  • খেলা
  • কাজল মেমোরিয়াল অনূর্ধ্ব ১৪ স্কুল ফুটবলের ভাইটাল ম্যাচ আজ
Image

কাজল মেমোরিয়াল অনূর্ধ্ব ১৪ স্কুল ফুটবলের ভাইটাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।।গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত কাজল স্মৃতি অনূর্ধ্ব-‌১৪ আন্ত:‌ স্কুল ফুটবলের সুপার লিগে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে মুখোমুখি হবে সেন্ট পলস স্কুল এবং সুধন্ব্য দেববর্মা স্মৃতি স্কুল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচটি। উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলকে বড় ব্যবধানে হারিয়ে মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছে সেন্ট পলস স্কুলের ফুটবলাররা। অপরদিকে গ্রুপ লিগে অপ্রতিরোধ্য থাকা সুধন্ব্য দেববর্মা স্কুল সুপারের প্রথম ম্যাচেই আত্মসমর্পন করে মতিনগর স্কুলের বিরুদ্ধে। ফলে খেতাবের লড়াইয়ে টিকে থাকতে হলে সুবোধ দেববর্মার দলের সামনে জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই। তা ভালো করেই জানে সুধন্ব্য দেববর্মা স্মৃতি স্কুলের ফুটবলাররা। দুদলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সেন্ট পলস স্কুল। বখিরাই দেববর্মার ছেলেরা গতি, দক্ষতা এবং শক্তি-‌ তিন বিভাগেই এগিয়ে থেকে মাঠে নামবে সুবোধ দেববর্মার ছেলেদের থেকে। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সুধন্ব্য দেববর্মা স্মৃতি স্কুলের ফুটবলাররা। ফলে লড়াই হবে জমজমাট তা বলা বাহুল্য। ফুটবল প্রেমীরাও আজ ভালো খেলা দেখা নিয়ে আশাবাদী।‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top