News Flash

  • Home
  • খেলা
  • বৃষ্টির থাবায় অমীমাংসিত লীগ ম্যাচ ১ম ইনিংসে এগিয়ে স্ফুলিঙ্গের ৩ পয়েন্ট
Image

বৃষ্টির থাবায় অমীমাংসিত লীগ ম্যাচ ১ম ইনিংসে এগিয়ে স্ফুলিঙ্গের ৩ পয়েন্ট

কসমোপলিটন-‌ ‌ ১৪১ & ১২৯/‌৬

স্ফুলিঙ্গ-‌ ২১৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।।অমিমাংশিতভাবে শেষ হলো ম্যাচ। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেলো স্ফুলিঙ্গ। দুই ম্যাচ থেকে দীপক ভাটনাগরের দলের পয়েন্ট ৬। খেতাব নির্ণায়ক ম্যাচে স্ফুলিঙ্গ মুখোমুখি হবে ইউনাটেড ফ্রেন্ডসের। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেটে। আসরের দ্বিতীয় ম্যাচ, কসমোপলিটন এবং স্ফুলিঙ্গের ম্যাচটি শেষ হয় অমিমাংশিত ভাবে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে কসমোপলিটনরে গড়া ১৪১ রানের জবাবে স্ফুলিঙ্গ প্রথম ইনিংসে ২১৩ রান করেছিলো। ৭২ রানে পিছিয়ে থেকে বৃষ্টির জন্য যখন তৃতীয় দিনের খেলা শেষ হয় তখন জে সি সি ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে। দ্বিতীয় দিনের ৩ উইকেটে ১৪ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরও ৩৯ ওভার খেলা হয়। এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ফলে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পরাজয়ের গভীর খাদ থেকে কসমোপলিটনকে এদিন কার্যত লড়াইয়ে রাখেন তন্ময় ঘোষ। দুরন্ত ব্যাট করে দলকে শুধু অর্ধশতরান করেননি তন্ময়, দলকেও পরাজয়ের হাত থেকে কার্যত রক্ষা করেন। তন্ময় ১১৯ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২ রানে এবং চন্দন রায় ৫১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে দলনায়ক পল্লব দাস ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে দীপ্তনু চক্রবর্তী (‌৪/‌৪২) সফল বোলার।  ‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top