News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজারে অভিযান মহকুমা প্রশাসনের
Image

মহারাজগঞ্জ বাজারে অভিযান মহকুমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ সোমবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর৷  জানা যায় মহারাজগঞ্জ বাজারে বহু ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীদের কাছে সামগ্রী বিক্রয় করে পাকা বিল না দিয়ে৷ তা বন্ধ করার উদ্যোগ নেয় খাদ্য দপ্তর৷ তাই বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে সোমবার অভিযান চালানো হয়৷ সদর মহকুমার ডিসিএম রণজিৎ কুমার দাস জানান রাজধানীর ছোট ছোট বাজার গুলিতে ব্যবসায়ীদের সচেতন করার সময় ওনারা জানতে পারেন মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী ক্রয় করলে অনেক সময় পাকা বিল প্রদান করা হয় না৷ যা সম্পূর্ণ অবৈধ৷ তাই এইদিন সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা যৌথ ভাবে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়৷ তিনি আরও জানান এইদিন ওনারা অভিযোগের সত্যতা পেয়েছেন৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top