নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ সোমবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তর৷ জানা যায় মহারাজগঞ্জ বাজারে বহু ব্যবসায়ী খুচরো ব্যবসায়ীদের কাছে সামগ্রী বিক্রয় করে পাকা বিল না দিয়ে৷ তা বন্ধ করার উদ্যোগ নেয় খাদ্য দপ্তর৷ তাই বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে সোমবার অভিযান চালানো হয়৷ সদর মহকুমার ডিসিএম রণজিৎ কুমার দাস জানান রাজধানীর ছোট ছোট বাজার গুলিতে ব্যবসায়ীদের সচেতন করার সময় ওনারা জানতে পারেন মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী ক্রয় করলে অনেক সময় পাকা বিল প্রদান করা হয় না৷ যা সম্পূর্ণ অবৈধ৷ তাই এইদিন সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা যৌথ ভাবে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়৷ তিনি আরও জানান এইদিন ওনারা অভিযোগের সত্যতা পেয়েছেন৷

মহারাজগঞ্জ বাজারে অভিযান মহকুমা প্রশাসনের
Tags:
Releated Posts
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…


















