News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশে বিজেপিই একমাত্র দল ধ্যান-ধারণা নিয়ে চলে, অন্য সব দল আদর্শগতভাবে শূন্য হয়ে গিয়েছে : নাড্ডা
Image

দেশে বিজেপিই একমাত্র দল ধ্যান-ধারণা নিয়ে চলে, অন্য সব দল আদর্শগতভাবে শূন্য হয়ে গিয়েছে : নাড্ডা

কাংড়া, ১২ জুন (হি.স.): দেশে বিজেপিই একমাত্র দল যে দল ধ্যান-ধারণা নিয়ে চলে, অন্য সব দল আদর্শগতভাবে শূন্য হয়ে গিয়েছে। জোর দিয়ে একথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার হিমাচল প্রদেশের কাংড়ায় একটি জনসমাবেশে নাড্ডা বলেছেন, “বিজেপির দফতরগুলি ‘সংস্কৃতির কেন্দ্র’। আপনারা সকলে এই সংস্কৃতি কেন্দ্র থেকে আচার গ্রহণ করুন এবং পদ্ম পতাকা উত্তোলন করুন… ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যান।”

নাড্ডার কথায়, “দেশে বিজেপিই একমাত্র দল, যে দল ধ্যান-ধারণা নিয়ে চলে, অন্য সব দল আদর্শগতভাবে শূন্য হয়ে গিয়েছে। ওই সমস্ত দলগুলি চেয়ারের জন্য যে কোনও ধরনের আপস করতে প্রস্তুত। এখন সিপিএম ও কংগ্রেসও হাত মিলিয়ে নির্বাচনে নামছে। কোথায় গেল এই দুজনের চিন্তাধারা? কিন্তু বিজেপি এমন নয়, ১৯৫২ সালে যদি আমরা এক দেশ-এক সংবিধানের কথা বলি, তবে ২০১৯-এ আমরা অনুচ্ছেদ-৩৭০ সরিয়ে তা করে দেখিয়েছি। আমরা পিছপা হইনি। জে পি নাড্ডা বলেছেন, অন্যান্য দলের মতো কংগ্রেসও এখন মা-ছেলে-মেয়ের দলে পরিণত হয়েছে। আপনারা (বিজেপি কর্মী) ভাগ্যবান যে আপনারা এমন একটি দলে আছেন যেখানে আপনি ধ্যানধারণার সঙ্গে যুক্ত হয়ে গণতান্ত্রিক উপায়ে কাজ করার সুযোগ পান। নাড্ডা যোগ করেছেন, মোদী সরকার একটি শক্তিশালী সরকার, একটি সিদ্ধান্তমূলক সরকার হিসাবে কাজ করছে।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top