News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমে যাত্রীবাহী গাড়ি উল্টে সুকলছাত্রী সহ আহত সাত
Image

সাব্রুমে যাত্রীবাহী গাড়ি উল্টে সুকলছাত্রী সহ আহত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷  সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়ী উল্টে সুকলপড়ুয়া ছাত্রী সহ আহত হয়েছে সাত জন!ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুম থানার অন্তর্গত দমদমা এলাকায় রবিবার দুপুর নাগাদ একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ গাড়িটি মনুবাজার থেকে সাবরুমের দিকে যাচ্ছিল৷ গাড়িটি সাব্রুমের দমদমা এলাকায় পৌছলে আগরতলা সাবরুম জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ তাতেই সাত জন আহত হন৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর জোয়ানরা সাবরুম হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে চারজন সুকল পড়ুয়া রয়েছে৷ আহত সাতজনের মধ্যে চারজনকে সাবরুম মহকুমা হাসপাতাল থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে৷ গাড়ি চালকের দ্রুতগামীতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ সাব্রুম থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে৷ এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আহতদের আত্মীয় পরিজনরা সাবরুম হাসপাতাল এবং শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে যান৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top