News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ২ কেজি ২৩ গ্রাম হেরোইন সহ ধৃত এক ব্যক্তি, হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য ১৪.১৬ কোটি টাকা
Image

আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ২ কেজি ২৩ গ্রাম হেরোইন সহ ধৃত এক ব্যক্তি, হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য ১৪.১৬ কোটি টাকা

আগরতলা, ১০ জুন (হি.স.) : বাংলাদেশ থেকে আগরতলায় প্রবেশের পথে ২ কেজি ২৩ হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কাস্টমস। উদ্ধার ওই হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১৪ কোটি ১৬ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন আগরতলা ল্যান্ড কাস্টম স্টেশনের সহকারী কমিশনার অভ্যুদয় গুহ।

তিনি এক প্রেস বার্তায় জানিয়েছেন, আগরতলা কাস্টম ডিভিশনের অধীনে ইন্টিগ্রেটেড চেক পোস্টের কাস্টম আধিকারিকদের কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২ কেজি ২৩ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। সাথে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কালো স্যুটকেস নিয়ে বাংলাদেশের আখাউড়া দিয়ে আগরতলায় প্রবেশের পথে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়েছে কাস্টমস।

ওই প্রেস বার্তায় আরও জানানো হয়েছে, আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্টে ওই ব্যক্তিকে তল্লাশি করে তাঁর স্যুটকেসে এক্স-রে রোধক কাগজের বোর্ড দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্যাকেটে ২০২৩ গ্রাম অর্থাৎ ২ কেজি ২৩ গ্রাম সাদা পাউডার উদ্ধার হয়েছে। প্রেস বার্তায় দাবি, ওই হেরোইন এমনভাবে আনা হয়েছিল কোন এক্স-রে মেশিনে তা ধরা পড়া অসম্ভব ছিল। শুধু মাত্র সঠিক পরিকল্পনায় দ্রুত ব্যবস্থাপনার দরুণ ওই নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। ধৃত ব্যক্তিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, ধৃত ব্যক্তি মিজোরামের সারচিপ জেলার বাসিন্দা। তাঁর নাম থমাস। তিনি দোহা থেকে বিমানে ওই হেরোইন নিয়ে ঢাকায় আসেন। সেখান থেকে সড়কপথে আগরতলায় প্রবেশের চেষ্টা করেছিলেন। কিন্তু, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কাস্টমস-র কঠোর নজরদারি এবং দ্রুত ব্যবস্থাপনায় হেরোইন সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top