News Flash

  • Home
  • খেলা
  • দারিদ্রতার মধ্যেও লক্ষ্যে পৌঁছতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃতি ছাত্র
Image

দারিদ্রতার মধ্যেও লক্ষ্যে পৌঁছতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃতি ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷  অত্যন্ত দারিদ্রতার মধ্যেও নিজের লক্ষ্যে পৌঁছাতে চাইছে সালকা দেববর্মা নামে এক মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র৷ তার বাড়ি গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালায়৷ কিন্তু তার শিক্ষার সূত্রে তার পরিবার বর্তমানে জম্পুইজলা নব সরদার পাড়ায় বসবাস করছে৷সালকা দেববর্মা ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় ৪৭৮ নম্বর পেয়ে রাজ্যের জনজাতি মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে৷ তার বাবা উত্তম দেববর্মা ১০,৩২৩ এর একজন শিক্ষক ছিলেন৷ চাকরি হারানোর পর বাড়ির সামনে দোকান দিয়ে রোজগারের পথ বেছে নেয়৷ এদিকে সালকা দেববর্মার ইচ্ছা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার৷ কিন্তু পরিতাপের বিষয় এখনো পর্যন্ত কোন সরকারি প্রতিনিধি এবং কোন রাজনৈতিক প্রতিনিধি সালকা দেববর্মার কোন ধরনের খোঁজখবর নিতে যায় নি৷ এই পর্যায়ে ছেলেকে বিজ্ঞান বিভাগে পড়ানো এক প্রকার ভাবে চ্যালেঞ্জ হয়ে পড়বে চাকরিচ্যুত শিক্ষক তথা কৃতী ছাত্রের পিতার কাছে৷ কিন্তু তাতে কিছু হাঁটবে না তার পিতা৷ অর্থহীন হলেও ছেলেকে ভবিষ্যতে সঠিক বিষয় নিয়ে যাবে বলে জানান তিনি৷ তবে শালকা দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি যেন তাকে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করেন৷

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top