নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ অত্যন্ত দারিদ্রতার মধ্যেও নিজের লক্ষ্যে পৌঁছাতে চাইছে সালকা দেববর্মা নামে এক মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র৷ তার বাড়ি গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালায়৷ কিন্তু তার শিক্ষার সূত্রে তার পরিবার বর্তমানে জম্পুইজলা নব সরদার পাড়ায় বসবাস করছে৷সালকা দেববর্মা ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় ৪৭৮ নম্বর পেয়ে রাজ্যের জনজাতি মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে৷ তার বাবা উত্তম দেববর্মা ১০,৩২৩ এর একজন শিক্ষক ছিলেন৷ চাকরি হারানোর পর বাড়ির সামনে দোকান দিয়ে রোজগারের পথ বেছে নেয়৷ এদিকে সালকা দেববর্মার ইচ্ছা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার৷ কিন্তু পরিতাপের বিষয় এখনো পর্যন্ত কোন সরকারি প্রতিনিধি এবং কোন রাজনৈতিক প্রতিনিধি সালকা দেববর্মার কোন ধরনের খোঁজখবর নিতে যায় নি৷ এই পর্যায়ে ছেলেকে বিজ্ঞান বিভাগে পড়ানো এক প্রকার ভাবে চ্যালেঞ্জ হয়ে পড়বে চাকরিচ্যুত শিক্ষক তথা কৃতী ছাত্রের পিতার কাছে৷ কিন্তু তাতে কিছু হাঁটবে না তার পিতা৷ অর্থহীন হলেও ছেলেকে ভবিষ্যতে সঠিক বিষয় নিয়ে যাবে বলে জানান তিনি৷ তবে শালকা দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি যেন তাকে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করেন৷

দারিদ্রতার মধ্যেও লক্ষ্যে পৌঁছতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃতি ছাত্র
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















