News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিয়ের আগে বাংলো থেকে উচ্ছেদের নোটিস রাঘবকে, আদালতের দ্বারস্থ আপ সাংসদ
Image

বিয়ের আগে বাংলো থেকে উচ্ছেদের নোটিস রাঘবকে, আদালতের দ্বারস্থ আপ সাংসদ


নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগ্‌দানপর্বের পরেই ‘ঘরছাড়া’ হওয়ার মুখে আম আদমি পার্টির ৩৫ বছরের সাংসদ রাঘব চড্ডা। প্রথম বারের সাংসদ হিসাবে তাঁর যা মর্যাদা, তার তুলনায় উঁচু মানের বাংলো পেয়েছেন রাঘব চড্ডা। এ কথা জানিয়ে আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভা সাংসদকে মধ্য দিল্লির পান্ডারা রোডের বাংলো খালি করার নির্দেশ দিল রাজ্যসভা সচিবালয়। তবে রাজ্যসভা হাউস কমিটির ওই নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শনিবার মামলার পরবর্তী শুনানি হবে।

রাজ্যসভা সচিবালয় আপ নেতার জন্য যে বাংলো বরাদ্দ করেছিল, সাধারণত তা পেয়ে থাকেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীরা। পরে টাইপ-ফোর বাংলো বরাদ্দ হয় তাঁর জন্য। যদিও বিষয়টিকে ভাল ভাবে নেননি তরুণ রাজনীতিবিদ। বাংলো বাতিলের নোটিস পাওয়া মাত্র পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছেন। আগেই রাজ্যসভার চেয়ারম্যান (উপরাষ্ট্রপতি) জগদীপ ধনকরের কাছে এই বিষয়ে লিখিত জানিয়েছিলেন চাড্ডা। রাঘবের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে বিজেপি।

জানা গিয়েছে, আদালতে নিজের আবেদনে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চাড্ডা। তাঁর কথায়, বরাদ্দ বাংলো বাতিল করে সরকার নাগরিক অধিকার লঙ্ঘন করছে। গণতন্ত্রকে উপেক্ষা করছে। তিনি বলেন, “যাঁরা সরকারি নীতিকে চ্যালেঞ্জ করছেন তাঁদের কাছে ভীতিকর বার্তা দেওয়া হয়েছে আমার বাংলো বাতিল করে।” চাড্ডার অভিযোগ, একই ভাবে বরাদ্দ করা বাংলোতে রয়েছেন অনেকেই, তাঁদের বাংলো বাতিল করা হয়নি। পাটিয়ালা হাউস কোর্টের মামলায় মানসিক যন্ত্রণা ও হয়রানির জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন রাঘব চাড্ডা। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে ১০ জুলাই।

Releated Posts

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top