ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।।রেফারিদের রিফ্রেসার্স কোর্স। তিনদিনব্যাপী শিবির শুরু হবে ৯ জুন থেকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা রেফারী অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে। সেই কোর্সসের দায়িত্ব পালন করবেন মনিপুর থেকে আগত এম জয়চন্দ্র সিং। কোর্সে যোগদান করার জন্য রাজ্যের প্রত্যেক রেফারিদের অনুরোধ করেছেন রাজ্য সংস্থার সচিব নারায়ন দে। প্রত্যেক মহকুমার রেফারীদের ৮ জুন সন্ধ্যার মধ্যে এন এস আর সি সি তে রিপোর্ট করতে বলা হয়েছে। রেফারিদের থাকা এবং খাওয়ার ব্যাবস্থা রাজ্য ফুটবল এবং রেফারি সংস্থা বহন করবেন। এছাড়া যাদের মেম্বার শীপ নেই তারা যেন সঙ্গে মেম্বারশীপ এর টাকা নিয়ে আসতে অনুরোধ করেছেন সচিব।

ফুটবল রেফারিদের রিফ্রেশার কোর্স শুরু ৯ই
Tags:


















