News Flash

  • Home
  • খেলা
  • ভূপালে জাতীয় স্কুল জুডো রওয়ানা হলো ত্রিপুরা দল
Image

ভূপালে জাতীয় স্কুল জুডো রওয়ানা হলো ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।।রওয়ানা হলো জুডোকাররা। ভূপালের উদ্দেশ্যে।  জাতীয় স্কুল অনূর্ধ্ব-‌১৯ জুডো প্রতিযোগিতায় অংশগ্রহড়ের জন্য।   ১০ জুন থেকে শুরু হবে আসর। চলবে ১৩ জুন পর্যন্ত। আসরে অংশ নিতে মঙ্গলবার সকালের ট্রেণে রওয়ানা হলো  ত্রিপুরা দলের জুডোকার-‌রা। আসরে সাফল্য পেতে ২২ মে থেকে ২৭ জন জুডোকারদের নিয়ে শুরু হয়েছিলো প্রস্তুতি শিবির। ৫ দিন অনুশীলন করার পর ২৪ মে ১৬ সদস্যের চূড়ান্ত দল গঠন করা হয়েছিলো। আসরে মিশ্র ফলাফল নিয়ে আশাবাদী ত্রিপুরা দলের কোচ অজয় ত্রিপুরা এবং নির্মলা দেববর্মা। যেহেতু অনূর্ধ্ব-‌১৯ আসর, তাই লড়াই হবে জোড়দার‌। ফলে খুব বেশী পদকের আশা করছেন না কোচ। এদিন বাধারঘাট রেল স্টেশনে জুডোকারদের অগ্রিম শুভ্‌এচ্ছা এবং উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জুডো কোচ মানিক লাল দেব এবং প্রীয়লাল সাহা।  ত্রিপুরা দল:‌ (‌বালিকা)‌ প্রীয়া বিশ্বাস, প্রীয়াঙ্কা সাহা, রেহানা ত্রিপুরা, রূমা দেবনাথ, পপি ভৌমিক, নমিতা কলই, দেবরী ডার্লং, দীপা নম:‌ শুদ্র। (‌বালক)‌ রাহুল তঁাতি, নয়নজিৎ চাকমা, রিক্সন দেববর্মা, ইমন দেববর্মা, উত্তম সরকার, শুভদীপ চাকমা, জোসেফ লাল নুন ফেলা ডার্লং এবং তমাল ত্রিপুরা। কোচ:‌ অজয় ত্রিপুরা, নির্মলা দেববর্মা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top