News Flash

  • Home
  • দেশ
  • অমরনাথ তীর্থযাত্রীদের জন্য অন্তত চারটি যাত্রী নিবাস আসছে : মনোজ সিনহা
Image

অমরনাথ তীর্থযাত্রীদের জন্য অন্তত চারটি যাত্রী নিবাস আসছে : মনোজ সিনহা

জম্মু, ৬ জুন (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের জন্য সুখবর দিলেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেছেন, অমরনাথ তীর্থযাত্রীদের জন্য অন্তত চারটি যাত্রী নিবাস আসছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মঙ্গলবার বলেছেন, অমরনাথ তীর্থযাত্রীদের থাকার এবং সুবিধা দেওয়ার জন্য আরও চার থেকে পাঁচটি যাত্রী নিবাস তৈরি হচ্ছে, যেখানে চন্দনওয়ারি থেকে বালতাল পর্যন্ত একটি রাস্তাও তৈরি হচ্ছে।

আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে এ বছরের অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রা প্রসঙ্গে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “৫১ কোটি টাকা ব্যয়ে একটি যাত্রী নিবাস নির্মাণ করা হয়েছে। আগামী দিনে আরও চারটি অনুরূপ ভবন নির্মাণ করা হবে। আমরা চন্দনওয়ারি থেকে বালতাল পর্যন্ত একটি রাস্তার জন্য একটি ডিপিআর তৈরি করছি।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, চার থেকে পাঁচটি যাত্রী নিবাস বালতাল, নুনওয়ান ক্যাম্পে এবং একটি আখরোট ফ্যাক্টরির কাছে কাশ্মীরের প্রবেশ পয়েন্টে থাকবে।এটি তীর্থযাত্রীদের সুবিধা প্রদান করবে।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top