News Flash

  • Home
  • দিনের খবর
  • ওডিশার ব্রহ্মপুরে এক্সপ্রেস ট্রেনে ধোঁয়া; খালি করে দেওয়া হল কামরা, আতঙ্কে যাত্রীরা
Image

ওডিশার ব্রহ্মপুরে এক্সপ্রেস ট্রেনে ধোঁয়া; খালি করে দেওয়া হল কামরা, আতঙ্কে যাত্রীরা

ভুবনেশ্বর, ৬ জুন (হি.স.): আবারও ট্রেনে বিপত্তি, এবারও সেই ওডিশা। এ বার সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় ধোঁয়া দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ব্রহ্মপুর স্টেশনে সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে একটি কোচে আগুন দেখতে পান যাত্রীরা। তার পরই শুরু হয় ছোটাছুটি। এখনও হতাহতের কোনও খবর অবশ্য পাওয়া যায়নি।

উত্তর সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘এই ট্রেনটি দক্ষিণ-মধ্য রেলের। সেকেন্দরাবাদ থেকে আগরতলা আসছিল। ওডিশার ব্রহ্মপুর স্টেশনের কাছে বি-৫ কামরায় ধোঁয়া দেখা যায়। যাত্রীদের নামিয়ে কোচটি পরীক্ষা করা হয়।’’ তিনি জানান, আবার ট্রেনটি যাত্রা শুরু করেছে।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top