News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল : এ-ডিভিশন লিগ চ্যাম্পিয়ন ইস্যু এখনও আইনি বেড়াজালে
Image

ফুটবল : এ-ডিভিশন লিগ চ্যাম্পিয়ন ইস্যু এখনও আইনি বেড়াজালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়ন ইস্যু এখনো আইনি বেড়াজালে। আজ, সোমবার শুনানির দিন ধার্য ছিল। মহামান্য আদালতে সবকিছু ঠিকঠাক ভাবে পরিচালিত হলেও অনিবার্য কারণেই বিচারক পুনরায় ২১ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। স্বাভাবিক কারণেই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের আসন্ন গভর্নিং বডির বৈঠকে বিষয়টা বিচারাধীন বলেই অন্য এজেন্ডার দিকে আলোচনায় যেতে হবে। উল্লেখ্য, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ জুন। ওই দিন সন্ধ্যা ছয়টায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস কক্ষে আয়োজিত বৈঠকে আসন্ন সি-ডিভিশন, বি-ডিভিশন এবং এ-ডিভিশন ফুটবল লীগ নিয়ে সামগ্রিক আলোচনা হবে। এছাড়া ওই বৈঠকে ২০২২-২৩ এর এ-ডিভিশন লীগ চ্যাম্পিয়ন নিয়ে সদস্যদের অনেকেই জানতে চাওয়ার কথা ছিল। বিচারাধীন বিষয়ের সর্বশেষ স্ট্যাটাস ইতোমধ্যে অনেকেই অবগত হয়েছেন। বলা বাহুল্য, বৈঠকে গভর্নিং বডির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top