News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন বজরং–সাক্ষীরা
Image

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন বজরং–সাক্ষীরা

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : রবিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন আন্দোলনরত কুস্তিগীররা। রাজধানীতে শাহর বাসভবনে গিয়ে শাহের কাছে কুস্তি সংগঠনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। সূত্রের খবর, প্রায় মধ্যরাত পর্যন্ত চলা এই বৈঠকে বজরং পুনিয়া থেকে শুরু করে সাক্ষী মালিকের মতো সেরা কুস্তিগীররা হাজির ছিলেন। বৈঠকে বিভিন্ন বিষয় উঠে এসেছে।

সূত্রের দাবি, কুস্তিগীরদের বিভিন্ন অভিযোগ শোনার পর তাঁদের আশ্বস্ত করেছেন শাহ। তিনি জানিয়েছেন, আইনের চোখে সবাই সমান। পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশের অধীনে । তারাই এই তদন্ত করছে। এর আগে তদন্ত নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন কুস্তিগীররা। এমনই আবহে অমিতের সঙ্গে দেখা করলেন কুস্তিগীররা।
এদিকে, কুস্তিগীরদের দায়ের করে অভিযোগের তদন্তে নয়া মোড় ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা নাবালিকা কুস্তিগীর নাকি তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ৷ জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় ওই নাবালিকা এমনই দাবি করেছে ৷ সেখানে বলা হয়েছে, পাতিয়ালা হাউস কোর্টে দায়ের করা পিটিশনের মাধ্যমে নাবালিকা তার অভিযোগ প্রত্যাহার করেছে ৷ যদিও এই অভিযোগ নথিভুক্তকারী দিল্লি পুলিশ এখনও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ৷

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top