News Flash

  • Home
  • দিনের খবর
  • করমণ্ডলে দুর্ঘটনা, খড়্গপুর থেকে তদন্ত শুরু সিবিআই-এর
Image

করমণ্ডলে দুর্ঘটনা, খড়্গপুর থেকে তদন্ত শুরু সিবিআই-এর

পশ্চিম মেদিনীপুর, ৫ জুন (হি. স.) : সোমবার খড়্গপুর থেকে বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার তদন্ত শুরু করলেন সিবিআইয়ের গোয়েন্দারা।

রেলমন্ত্রী আগেই জানিয়েছিলেন, সেই দুর্ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করবেন তাঁরা। সেই মতো তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় সংস্থার হাতে। সোমবার সকালেই খড়্গপুরে পৌঁছে যায় সিবিআই। সেখানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) অফিস থেকে শুরু হয় তদন্ত। এই তদন্তের স্বার্থে কয়েক জনকে খড়্গপুরে ডেকে পাঠিয়েছেন গোয়েন্দারা।

সিবিআই সূত্রে খবর, বালেশ্বর, বাহানগা বাজার এবং ভুবনেশ্বর রেল স্টেশনের কয়েক জন আধিকারিককে সোমবার খড়্গপুরে আসতে বলা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং করমণ্ডল এক্সপ্রেসের কিছু যাত্রীকেও ডেকে পাঠানো হয়েছে।

করমণ্ডল এক্সপ্রেসের ঘটনায় প্রাথমিক তদন্তের পর রেল জানিয়েছিল, সিগন্যালের ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। কিন্তু রবিবার সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট ইঙ্গিত দেন, দুর্ঘটনার নেপথ্যে রয়েছে মানুষের হাত। সে দিন সন্ধ্যায় তিনি জানান, সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল।

এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি করমণ্ডলকাণ্ডে অন্তর্ঘাতের সম্ভাবনা দেখছে ভারতীয় রেল? ঘটনার দিন ঠিক কী হয়েছিল, সে সম্বন্ধে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হবে। তার পর কী থেকে দুর্ঘটনা, তা খতিয়ে দেখবে সিবিআই।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top