News Flash

  • Home
  • দেশ
  • বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা : উদ্বোধন হল না গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের, বাতিল অনুষ্ঠান
Image

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা : উদ্বোধন হল না গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের, বাতিল অনুষ্ঠান

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): শনিবার, ৩ জুন প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার কথা ছিল গোয়ার। কিন্তু, ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভারতের ১৯-তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন কবে হবে, তা আপাতত জানা যায়নি। শনিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদগাঁও রেলওয়ে স্টেশন থেকে গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু, সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

গোয়ায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হলে গোয়া থেকে মুম্বই পৌঁছনো যাবে মাত্র সাড়ে সাত ঘন্টায়। এই রুটে বর্তমানের দ্রুততম ট্রেনের তুলনায় প্রায় এক ঘন্টা ভ্রমণের সময় বাঁচবে। এই ট্রেনটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং গোয়ার মাদগাঁও স্টেশনের মধ্যে চলবে।

Releated Posts

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top