News Flash

  • Home
  • খেলা
  • শান্তির বাজারে ক্রিকেট জয়ী জনকল্যাণ সমিতি
Image

শান্তির বাজারে ক্রিকেট জয়ী জনকল্যাণ সমিতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।।ব্যাটিং দাপট। দু ইনিংসে মোট রান উঠলো ৫১৪ রান। বাইখোরা স্কুলের ২২ গজে শুক্রবার ছিলো রানের বণ্যা। এরমধ্যে সবচেয়ে বেশী উজ্জল ছিলেন প্রশান্ত দেবনাথ। ব্যাট হাতে দুরন্ত শতরান করেন।  ম্যাচে মুহুরিপুর জনকল্যাণ সমিতির গড়া ৩১১ রানের জবাবে ইউনিটি পথচক্র সোসাইটি ২০৩ রান করে। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ৩১১ রান করে। দলের পক্ষে প্রশান্ত দেবনাথ ৫৪ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৯,দ্বীপজয় দাস ৩৬ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, অর্জুন দে ৪১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, বিপ্লব দাস ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দল অতিরিক্ত কাতে পায় ৫৩ রান। ইউনিটি পাঠচক্র সোসাইটির পক্ষে প্রসেনজিৎ মজুমদার (‌৩/‌৪৪), দেবজিৎ দত্ত (‌৩/‌৪৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউনিটি পাঠচক্র সোসাইটি ২০৩ রান করতে সক্ষম হয়।দলের পক্ষে প্রসেনজিৎ মজুমদার ৭০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২, দীগন্ত সরকার ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ১৭, দেবজিৎ দত্ত ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭, চিন্ময় বিশ্বাস ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং ধোনী রিয়াং ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। মুহুরিপুর জনকল্যাণ সমিতির পক্ষে অর্জুন দে (‌২/‌১৮), সান্টু মজুমদার (‌২/‌৪২) এবং সৌরভ চৌধুরি (‌২/‌৪২) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top