News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, কিন্তু কাজ করে সম্পূর্ণ বিপরীত : হেমন্ত সোরেন
Image

কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, কিন্তু কাজ করে সম্পূর্ণ বিপরীত : হেমন্ত সোরেন

রাঁচি, ২ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, কিন্তু কাজ করে সম্পূর্ণ বিপরীত। শুক্রবার রাঁচিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও আম আদমি পার্টির নেতৃত্বের সঙ্গে দেখা করেন হেমন্ত সোরেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, কিন্তু কাজ করে সম্পূর্ণ বিপরীত। এটা এখন স্পষ্ট যে, যেই দলগুলি কেন্দ্রীয় সরকারের মিত্র নয় তাঁরা প্রায় একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এটা চিন্তার বিষয়।”

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন আদায় করতে ঝাড়খণ্ডে পৌঁছন। নিজস্ব দফতরে কেজরিওয়াল ও ভগবন্ত মান-সহ সবাইকে স্বাগত জানান হেমন্ত সোরেন। কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়েছে। উল্লেখ্য, কেজরিওয়াল ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

Releated Posts

রোমে উষ্ণ অভ্যর্থনায় ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২০ মে (আইএএনএস): ইতালির রাজধানী রোমে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk May 20, 2026

জোধপুর থেকে বেঙ্গালুরুগামী বাসে ভয়াবহ আগুন, চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১৬ যাত্রী

জয়পুর, ২০ মে (আইএএনএস): রাজস্থানের জোধপুর থেকে কর্নাটকের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়া একটি বেসরকারি ট্রাভেল সংস্থার বাসে আগুন…

ByByNews Desk May 20, 2026

উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে তৃণমূলের ১৪ বিধায়ককে আমন্ত্রণ, রাজনৈতিক সৌজন্যে নজির গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ২০ মে (আইএএনএস): রাজনৈতিক সৌজন্যের নজির তৈরি করে উত্তরবঙ্গের আট জেলার বিরোধী দল তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের…

ByByNews Desk May 20, 2026

পরিষ্কার জ্বালানি, মৎস্য ও টেকসই উন্নয়ন নিয়ে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদির

অসলো, ১৯ মে (আইএএনএস): পরিষ্কার জ্বালানি, মৎস্য, ভূ-তাপীয় শক্তি, কার্বন সংরক্ষণ ও টেকসই উন্নয়ন-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার…

ByByNews Desk May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top