News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাঁচটি নির্বাচনী প্রতিশ্রুতি চালু করল কর্ণাটক সরকার
Image

পাঁচটি নির্বাচনী প্রতিশ্রুতি চালু করল কর্ণাটক সরকার


বেঙ্গালুরু, ২ জুন (হি.স.) : কর্ণাটক বিধানসভা ভোটের আগে কংগ্রেসের তরফে রাজ্যে যে ৫ নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জনকল্যাণমূলক সেই প্রকল্পগুলিতে অনুমোদন দিল কর্ণাটক মন্ত্রিসভা। শুক্রবার কর্ণাটক মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে কংগ্রেস। বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে হাত শিবির প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যবাসীর স্বার্থে ৫টি জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হবে। সেই প্রতিশ্রুতি মতো ৫ প্রকল্পে অনুমোদন দিল মন্ত্রিসভা। শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘আমরা আজ মন্ত্রিসভার একটি বৈঠক করেছি। পাঁচটি প্রতিশ্রুতি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। মন্ত্রিসভার বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাঁচটি গ্যারান্টি বর্তমান আর্থিক বছরে বাস্তবায়িত হবে।’
উল্লেখ্য, কর্ণাটক সরকারের পাঁচটি জনকল্যাণমূলক প্রকল্প হল সমস্ত পরিবারকে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, প্রতিটি পরিবারের মহিলা প্রধানকে ২০০০ টাকা মাসিক সহায়তা, বিপিএল পরিবারের প্রতিটি সদস্যকে ১০ কেজি চাল বিনামূল্যে, ১৮ থেকে ২৫ বছর বয়সী বেকার স্নাতক যুবকদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা এবং বেকার ডিপ্লোমা হোল্ডারদের জন্য ১৫০০ টাকা করে দুই বছরের জন্য। এছাড়া সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ ৷ এই প্রকল্পগুলি বাস্তবায়নে প্রতি বছর প্রায় ৫০,০০০ কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করছে কংগ্রেস সরকার।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top