News Flash

  • Home
  • দেশ
  • বৃহস্পতিবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কৃতীদের সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী
Image

বৃহস্পতিবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কৃতীদের সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩১ মে (হি. স.) : রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের কৃতীদের দেওয়া হবে সম্বর্ধনা। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ থেকে দেওয়া হবে সম্বর্ধনা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার দুপুরে কৃতীদের সম্বর্ধিত করা হবে। উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯.২ শতাংশ। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সানা। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানাধিকারী চার জন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালী দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক।

মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি। ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কাটোয়া দুর্গাদাসী গার্লস হাইস্কুলের এই ছাত্রী। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে সে। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে মালদহের রিফাত হাসান সরকার এবং বর্ধমানের শুভম পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। মাধ্যমিকে ৬৯০ (৯৮.৫৭ শতাংশ) পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে অর্ক মণ্ডল- টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল- উত্তর ২৪ পরগনা। সৌম্যদীপ মল্লিক- বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়- উত্তর ২৪ পরগনা। মহম্মদ সরবর ইমতিয়াজ- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির- মালদহ। মাহির হোসেন- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির- মালদহ। স্বরাজ পাল- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির- মালদহ। অর্ঘ্যদীপ সাহা- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির- মালদহ।

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top