News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুস্তিগীরদের সমর্থনে শহরে মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা
Image

কুস্তিগীরদের সমর্থনে শহরে মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা, ৩১ মে (হি.স.) : দিল্লির যন্তর-মন্তরে ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতার করার সমর্থনে শহরে খেলোয়াড়দের নিয়ে মিছিলে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ক্রীড়া জগতের সকল মানুষকে সঙ্গে নিয়ে হাজরা থেকে রবীন্দ্রসরোবর পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে হাঁটলেন রাজ্যের বিভিন্ন স্তরের খেলোয়াড়রা। মুখ্যমন্ত্রীর হাতে ছিল উই ওয়ান্টস জাস্টিস ব্যানার। মিছিল শেষে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার গোষ্ঠপালের মূর্তির পাদদেশ থেকে মোমবাতি মিছিল হবে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ড ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলন শুরু করেছিলেন জাতীয় কুস্তিগীররা।

সেই আন্দোলনকে সমর্থন করেই বুধবার শহরের বুকে আয়োজিত প্রতিবাদ মিছিলে বাংলার জাতীয় খেলোয়াড়দের পাশাপাশি পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাবুন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন জাতীয় ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, গৌতম সরকার, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, বিধায়ক বিদেশ বসু,প্রাক্তন ক্রিকেটার সম্বরন বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারা।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top