News Flash

  • Home
  • দেশ
  • ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে দুর্ঘটনা, মৃত বাবা
Image

ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে দুর্ঘটনা, মৃত বাবা

ইসলামপুর, ৩১ মে (হি.স.) :ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। বুধবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ঘোড়ামারা এলাকায় বাইপাসের উপর। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম হাসিমুদ্দিন (৫০)। বাড়ি গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি এলাকায়।

জানা গিয়েছে, আগামী পরশুদিন ওই ব্যক্তির ছেলের বিয়ে। সেই উপলক্ষ্যে এদিন তিনি নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। ইসলামপুর বাইপাসে বাইকে করে যাচ্ছিলেন ওই ব্যক্তি ও তাঁর আত্মীয়। সেইসময় পেছন থেকে একটি ছোট গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে হাসিমুদ্দিনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে, পথে মৃত্য হয় তাঁর। আরেকজন বর্তমানে চিকিৎসধীন খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। ভিড় সামলাতে ইসলামপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছোয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top