News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ছাঁটাই হচ্ছেন আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৭৭১ জন কর্মচারী কেন নিয়ম লঙ্ঘন, কারণ দর্শানোর নোটিশ যাবে এএসটিসি-র তৎকালীন এমডির কাছে
Image

ছাঁটাই হচ্ছেন আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৭৭১ জন কর্মচারী কেন নিয়ম লঙ্ঘন, কারণ দর্শানোর নোটিশ যাবে এএসটিসি-র তৎকালীন এমডির কাছে

গুয়াহাটি, ৩১ মে (হি.স.) : ছাঁটাই করা হবে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এএসটিসি)-এ অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৭৭১ জন কর্মচারীকে।

সরকারি সূত্রে জানা গেছে, আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বিভিন্ন বিভাগে সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৭৭১ জন কর্মচারীকে খুব শীঘ্রই ছাঁটাই করবে রাজ্য সরকার। সূত্রের খবর এএসটিসি-তে কর্মরত ওই সব কর্মচারীকে আইপিএস আনন্দপ্রকাশ তিওয়ারি এবং খগেন্দ্রনাথ চেতিয়া যখন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তখন যথাযথ পদ্ধতি লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়েছিল।

সূত্রের নিশ্চিত খবর, সরকার ইতিমধ্যে ওই ৭৭১ জন কর্মচারীকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছে। সে মোতাবেক সরকারি নোটিশ খুব শীঘ্রই সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।

নোটিশে নাকি আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক ২,২৭৪ জন কর্মচারীকে রিজার্ভেশন পদ্ধতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নিয়োগ করা হয়েছিল। কোনও ইন্টারভিউ নেওয়া হয়নি নিয়োগপ্রাপ্তদের। এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, তদন্তে যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, তা-হলে সরকারি নিয়ম লঙ্ঘনের দায়ে এএসটিসি-র তৎকালীন ম্যানেজিং ডিরেক্টরকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে। এর পর সরকারের বিভাগীয় নিয়ম অনুয়ায়ী সংশ্লিষ্ট আদিকারিকের বিরুদ্ধে প্রক্রিয়া শুরু করা হবে, বলা হয়েছে নির্দেশিকায়।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top