News Flash

  • Home
  • প্রধান খবর
  • অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মোদীজিকে ‘বস’ বলেছেন, তা রাহুল গান্ধীর হজম হচ্ছে না : অনুরাগ ঠাকুর
Image

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মোদীজিকে ‘বস’ বলেছেন, তা রাহুল গান্ধীর হজম হচ্ছে না : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.) : বিদেশের মাটিতে আবারও ভারত সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর তা নিয়ে রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মোদীজিকে ‘বস’ বলেছেন, তা রাহুল গান্ধীর হজম হচ্ছে না।”

আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি ইভেন্টে রাহুল গান্ধী বলেছেন, “বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে ও সরকারি সংস্থার অপব্যবহার করছে।” রাহুল আরও নানা ধরনের অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। এরই প্রেক্ষিতে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “বিদেশ সফরের সময় রাহুল গান্ধী ভারতকে অপমান করেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্বের প্রায় ২৪ জন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং সম্প্রতি তাঁর বিদেশ সফরের সময় ৫০টিরও বেশি বৈঠক করেছেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যখন বলেছিলেন ‘প্রধানমন্ত্রী মোদীই বস’, রাহুল গান্ধী এটি হজম করতে পারেননি।”

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top