News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে ও সরকারি সংস্থার অপব্যবহার করছে : রাহুল গান্ধী
Image

বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে ও সরকারি সংস্থার অপব্যবহার করছে : রাহুল গান্ধী

সান্তা ক্রুজ, ৩১ মে (হি.স.): বিজেপির বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি ইভেন্টে রাহুল গান্ধী বলেছেন, বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে ও সরকারি সংস্থার অপব্যবহার করছে। ভারত জোড়ো যাত্রার কেন প্রয়োজন ছিল তাও বলেছেন রাহুল গান্ধী। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইভেন্টে রাহুল গান্ধীর বক্তৃতার ভিডিওটি বুধবার সকালে প্রকাশ্যে এনেছে কংগ্রেস।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ‘মোহাব্বত কি দুকান’ ইভেন্টে রাহুল গান্ধী বলেছেন, “ভারত জোড়ো যাত্রা বন্ধ করার জন্য সরকার সমস্ত ধরনের চেষ্টা করেছিল, কিন্তু যাত্রার প্রভাব বাড়তেই থাকে।” রাহুল গান্ধী আরও বলেছেন, “ভারত জোড়ো যাত্রা স্নেহ, শ্রদ্ধা ও নম্রতার চেতনা বহন করে। যদি কেউ ইতিহাস অধ্যয়ন করেন, তাহলে দেখা যাবে যে গুরু নানক দেব জি, গুরু বাসভন্ন জি, নারায়ণ গুরু জি-সহ সমস্ত আধ্যাত্মিক নেতারা একইভাবে দেশকে একত্রিত করেছিলেন।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “ভারতের কিছু মানুষ মনে করেন যে তাঁরা সবকিছু জানেন। তাঁরা মনে করেন তাঁরা ইতিহাসবিদদের কাছে ইতিহাস, বিজ্ঞানীদের কাছে বিজ্ঞান এবং সেনাবাহিনীকে যুদ্ধের ব্যাখ্যা দিতে পারে। কিন্তু এর মূলে রয়েছে মধ্যমতা। তাঁরা শুনতে প্রস্তুত নয়

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top