News Flash

  • Home
  • প্রধান খবর
  • টায়ার ফেটে গাছে ধাক্কা গাড়ির; তারপর আগুন, মধ্যপ্রদেশে ৪ জনের মর্মান্তিক মৃত্যু
Image

টায়ার ফেটে গাছে ধাক্কা গাড়ির; তারপর আগুন, মধ্যপ্রদেশে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

হারদা, ৩১ মে (হি.স.): মধ্যপ্রদেশের হারদা জেলায় গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের ৪ জন সদস্যের। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা। টায়ার ফেটে যাওয়ার পর তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে, এরপর সেই গাড়িতে আগুন ধরে যায়। বুধবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটানটি ঘটেছে নাউসার গ্রামের কাছে।

তিমার্নি থানার ইনচার্জ সুশীল প্যাটেল জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দীপগাঁও থেকে নিজেদের গ্রাম ভারকালা ফিরছিলেন সকলে। সেই সময় গাড়ির একটি টায়ার ফেটে যাওয়ার পর গাড়িটি একটি গাছে ধাক্কা মারে, তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা গাড়িটিকে গ্রাস করে এবং আরোহীরা গাড়ির ভিতরে আটকে পড়েন এবং মারা যান।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top