News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মডেল কেরিয়ার সেন্টারের উদ্যোগে বিশেষ নিয়োগ র্যালী
Image

মডেল কেরিয়ার সেন্টারের উদ্যোগে বিশেষ নিয়োগ র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রাজ্য সরকারের কর্ম বিনিয়োগ কেন্দ্রের অধীনে মডেল কেরিয়ার সেন্টার আগরতলার  উদ্যোগে মঙ্গলবার রেড ক্রস ভবনে স্পেশাল রিক্রুটমেন্ট র্যালি অনুষ্ঠিত হয়৷ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের সরকারি দপ্তরে নিয়োগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি দপ্তরে নিয়োগের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে৷ এর অঙ্গ হিসেবেই মঙ্গলবার  রেড ক্রস ভবনে রাজ্য সরকারের কর্ম বিনিয়োগ কেন্দ্রের অধীনে  মডেল কেরিয়ার সেন্টার আগরতলার উদ্যোগে  স্পেশাল রিক্রুটমেন্ট অনুষ্ঠিত হয়৷ মোট ৪৬ টি পোস্ট এর জন্য এদিন ইন্টারভিউ গ্রহণ করা হয়৷ বেসরকারি সংস্থা বাজাজ ক্যাপিটাল এবং রিলায়েন্স জিও লোক নিয়োগের জন্য এই রিক্রুটমেন্ট আয়োজন করে৷ এদিন সকাল থেকেই ইন্টারভিউ দিতে বেকার যুবক যুবতীদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়৷ উল্লেখ্য ইতিপূর্বেও এ ধরনের নিয়োগ রেলি রাজ্যে অনুষ্ঠিত হয়েছে৷৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে এ ধরনের নিয়োগ রেলি অনুষ্ঠিত হচ্ছে৷৷ তাতে  বেকার যুবক যুবতীরা বেসরকারি সংস্থাগুলিতে কাজের সুযোগ পাচ্ছে৷ আগামী দিনেও এ ধরনের নিয়োগ রেলি অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top