নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রাজ্য সরকারের কর্ম বিনিয়োগ কেন্দ্রের অধীনে মডেল কেরিয়ার সেন্টার আগরতলার উদ্যোগে মঙ্গলবার রেড ক্রস ভবনে স্পেশাল রিক্রুটমেন্ট র্যালি অনুষ্ঠিত হয়৷ রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের সরকারি দপ্তরে নিয়োগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি দপ্তরে নিয়োগের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে৷ এর অঙ্গ হিসেবেই মঙ্গলবার রেড ক্রস ভবনে রাজ্য সরকারের কর্ম বিনিয়োগ কেন্দ্রের অধীনে মডেল কেরিয়ার সেন্টার আগরতলার উদ্যোগে স্পেশাল রিক্রুটমেন্ট অনুষ্ঠিত হয়৷ মোট ৪৬ টি পোস্ট এর জন্য এদিন ইন্টারভিউ গ্রহণ করা হয়৷ বেসরকারি সংস্থা বাজাজ ক্যাপিটাল এবং রিলায়েন্স জিও লোক নিয়োগের জন্য এই রিক্রুটমেন্ট আয়োজন করে৷ এদিন সকাল থেকেই ইন্টারভিউ দিতে বেকার যুবক যুবতীদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়৷ উল্লেখ্য ইতিপূর্বেও এ ধরনের নিয়োগ রেলি রাজ্যে অনুষ্ঠিত হয়েছে৷৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে এ ধরনের নিয়োগ রেলি অনুষ্ঠিত হচ্ছে৷৷ তাতে বেকার যুবক যুবতীরা বেসরকারি সংস্থাগুলিতে কাজের সুযোগ পাচ্ছে৷ আগামী দিনেও এ ধরনের নিয়োগ রেলি অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে৷

মডেল কেরিয়ার সেন্টারের উদ্যোগে বিশেষ নিয়োগ র্যালী
Tags:
Releated Posts
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…
অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…


















