News Flash

  • Home
  • দেশ
  • বড়জোড়ার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, বিস্ফোরণে জখম ১৫ শ্রমিক
Image

বড়জোড়ার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, বিস্ফোরণে জখম ১৫ শ্রমিক

বাঁকুড়া, ৩০ মে (হি. স.) : মঙ্গলবার সকালে বড়জোড়ার কারখানায় ফার্নেস বিস্ফোরণে জখম হন ১৫ শ্রমিক। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে দুর্গাপুরের হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অন্যান্য দিনের মতোই বড়জোড়া থানার ঘুটগড়িয়ার কারখানায় যান শ্রমিকেরা। কাজ চলাকালীন সকাল ১০ টা নাগাদ ফার্নেস বিস্ফোরণে গরম তরল পড়ে যায় ১৫ জন শ্রমিকদের গায়ে। গুরুতর জখম হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, পুলিশ-সহ অন্যান্যরা।

তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়জোড়ার হাসপাতালে। সেখান থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রেফার করা হয় দুর্গাপুরের হাসপাতালে।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রশ্নের মুখে কারখানার ভূমিকা। ওই কারখানায় কাজের ক্ষেত্রে কর্মচারীদের একটি নির্দিষ্ট পোশাক দেওয়ার কথা কর্তৃপক্ষের। কিন্তু তা আদৌ দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

দুর্ঘটনার পরই শাসকদলকে বিঁধেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর কথায়, “মানুষের উপর নজর নেই সরকারের। সেই কারণেই এধরণের ঘটনা।” প্রসঙ্গত, মাস দুয়েক আগে এই জায়গায় অন্য কারখানায় ফার্নেস ফেটে দুর্ঘটনা ঘটেছিল। তারপরই প্রশ্ন উঠেছিল কারখানার ভূমিকা নিয়ে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top