News Flash

Image

হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনায় হত যুবক

হাইলাকান্দি (অসম), ২৯ মে (হি.স.) : এক শোকাবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দিতে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে হাইলাকান্দির ৬ নং জাতীয় সড়কের সৈয়দবন্দ এলাকায়। মর্মান্তিক এই সড়ক দুৰ্ঘটনায় আজিম উদ্দিন লস্কর নামের বছর একুশের এক যুবক প্রাণ হারিয়েছে।

প্ৰাপ্ত তথ্যে জানা গেছে, আজিম উদ্দিন লস্কর নিজের অল্টো গাড়ি নিয়ে হাইলাকান্দি থেকে শিলচর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্ৰণ হারিয়ে রাস্তার পাশে একটি ইলেক্ট্ৰিক পোস্টে ধাক্কা মারেন। এতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে অল্টো গাড়িটি।

ঘটনার পর স্থানীয় মানুষ গুরুতর আহত অবস্থায় আজিম উদ্দিনক উদ্দার করে হাইলাকান্দির এসকে রায় অসামরিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবা মা-এর একমাত্র সন্তান ছিলেন আজিম উদ্দিন। তাঁর মৃত্যুতে সমগ্র সৈয়দবন্দ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top