News Flash

  • Home
  • খেলা
  • আইপিএল ফাইনালে টস জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠাল চেন্নাই
Image

আইপিএল ফাইনালে টস জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠাল চেন্নাই

আমেদাবাদ, ২৯ মে (হি. স.) : আইপিএল ২০২৩-এর ফাইনালে গুজরাট টাইটানসের বিরুদ্ধে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাটকে। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে সিএসকে।

বৃষ্টির জন্য রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। যদিও সোমবারও আমদাবাদে অল্প-বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আজ টসে জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাটকে। ম্যাচের মাঝে বৃষ্টি হলে পরের দিকে ব্যাট করা সহজ হয়ে দাঁড়াবে, সেই লক্ষ্যেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন ধোনি।
এদিকে, গুজরাট দলনায়ক হার্দিক পান্ডিয়া জানান যে, তিনি টস জিতলে সম্ভবত রান তাড়া করার সিদ্ধান্তই নিতেন। সঙ্গ পান্ডিয়া এও জানান যে, তাঁর মন চাইছিল ব্যাট করতে। তাই টস হেরে অখুশি নন তিনি। এই মুহূর্তে ৫ ওভার শেষে গুজরাটের স্কোর বিনা উইকেটে ৪৯ রান। ঋদ্ধি ২৫ ও গিল ২৪ রানে ব্যাট করছেন।
গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ সামি

সাবস্টিটিউট : জশ লিটল, শ্রীকার ভরত, ওডিন স্মিথ, সাই কিশোর, শিবম মাভি
চেন্নাই সুপার কিংস একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বতি রায়াডু, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাতিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা

সাবস্টিটিউট : শিবম দুবে, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, আকাশ সিং

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top