News Flash

Image

মুর্শিদাবাদে ফের বোমাবাজি নিয়ে সরব দিলীপ

কলকাতা, ২৯ মে (হি. স.) : মুর্শিদাবাদে ফের বোমাবাজি নিয়ে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সোমবার নিউ টাউনে প্রাতভ্রমণের সময় প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বোমাবাজি পশ্চিমবঙ্গে কোনও খবর না। যেদিন বোমা ফাটবে না, সেটাই খবর। তৃণমূল অবৈধ কারখানা খুলেছে। পুলিস টাকা নিচ্ছে। এই বোমা নানা জায়গায় সাপ্লাই হয়। কিভাবে সেই বোমা ব্যবহার হচ্ছে, সেটা এখন তৃণমূল হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই বোমার আঘাতে তাদের লোকেরাই মারা যাচ্ছে।”

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদে বোমাবাজিতে খুন হন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাই। বড়ঞা থানা এলাকায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। আর সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ইতিমধ্যে ১ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। গরিব মানুষদের ধরে কোনও লাভ হবে না, মূল ষড়যন্ত্রকারীকে ধরতে হবে। বড়ঞার বোমাবাজি প্রসঙ্গে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top