আগরতলা,২৯ মে (হি.স.): অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকুরীতে অবসরের মেয়াদ ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত বাড়ানো, তাঁদের নূন্যতম পেনশন নয় হাজার টাকা ও বয়স্ক ভাতা চালু করা সহ একাধিক দাবির সর্মথনে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে সমাজ কল্যান দপ্তরের নিকট গন ডেপুটেশনে মিলিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন সি আই টি ইউ এর রাজ্য সভাপতি শংকর প্রসাদ দত্ত।
এদিন তিনি বলেন, আইসিডিএস প্রকল্পের অধীনে ত্রিপুরায় ৯৯১১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তাতে ১৯৮২২জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিযুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় চার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে সরকার আগামী মাস থেকে কাজে না আসার জন্য বলে দিয়েছে। ত্রিপুরা সরকারের এই পদক্ষেপে অনেক পরিবারই ক্ষতিগস্ত হবেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
তাই সি আই টি ইউ এর পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানিয়েছে , অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকুরীতে অবসরের মেয়াদ ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত বাড়ানো হোক। অঙ্গনওয়ারি কর্মীদের নূন্যতম পেনশন নয় হাজার টাকা ও বয়স্ক ভাতা চালু করার ও দাবি জানিয়েছে। এই দাবির সর্মথনে আগামী জুন মাসে সিআইটিইউ সমাজ কল্যাণ দপ্তরের নিকট গন ডেপুটেশনে মিলিত হবে।

অঙ্গনওয়াড়ি কর্মীদের একাধিক দাবিতে ডেপুটেশন দেবে সিআইটিইউ
Tags:
Releated Posts
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…
















