News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অঙ্গনওয়াড়ি কর্মীদের একাধিক দাবিতে ডেপুটেশন দেবে সিআইটিইউ
Image

অঙ্গনওয়াড়ি কর্মীদের একাধিক দাবিতে ডেপুটেশন দেবে সিআইটিইউ

আগরতলা,২৯ মে (হি.স.): অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকুরীতে অবসরের মেয়াদ ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত বাড়ানো, তাঁদের নূন্যতম পেনশন নয় হাজার টাকা ও বয়স্ক ভাতা চালু করা সহ একাধিক দাবির সর্মথনে আগামী  জুন মাসের প্রথম সপ্তাহে সমাজ কল্যান দপ্তরের নিকট গন ডেপুটেশনে মিলিত হবে। আজ সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন সি আই টি ইউ এর রাজ্য সভাপতি শংকর প্রসাদ দত্ত।
এদিন তিনি বলেন, আইসিডিএস প্রকল্পের অধীনে ত্রিপুরায় ৯৯১১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তাতে ১৯৮২২জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিযুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় চার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে সরকার আগামী মাস থেকে কাজে না আসার জন্য বলে দিয়েছে। ত্রিপুরা সরকারের এই পদক্ষেপে অনেক পরিবারই ক্ষতিগস্ত হবেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
তাই সি আই টি ইউ এর পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানিয়েছে , অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকুরীতে অবসরের মেয়াদ ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত বাড়ানো হোক। অঙ্গনওয়ারি কর্মীদের নূন্যতম পেনশন নয় হাজার টাকা ও বয়স্ক ভাতা চালু করার ও দাবি জানিয়েছে। এই দাবির সর্মথনে আগামী জুন মাসে  সিআইটিইউ সমাজ কল্যাণ দপ্তরের নিকট গন ডেপুটেশনে মিলিত হবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top