News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের ধানবাদে রেলের ওভারহেড তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু
Image

ঝাড়খণ্ডের ধানবাদে রেলের ওভারহেড তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু

ধানবাদ, ২৯ মে (হি.স.) : রেলের ওভারহেড তারে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৬ জনের। সোমবারের এই ঘটনার জেরে আচমকাই থমকে গেল হাওড়া-নয়াদিল্লি রুটের ট্রেন পরিষেবা। বন্ধ হয়ে যায় স্থানীয় স্টেশনগুলিতে লোকাল ট্রেন চলাচলও।

সোমবার দুপুরে কাতরাসের ধানবাদ রেলওয়ে ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে ঘটনাটি ঘটেছে। হাওড়া-নয়াদিল্লি রেলরুটে ধানবাদ এবং গোমোর মাঝামাঝি এই নিচিতপুর গেট। সেখানেই ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তারে সকাল থেকে কাজ চলছিল। কাজ করছিলেন বিদ্যুৎকর্মীরা। রেল সূত্রে খবর, ওভারহেড তারটিতে কাজ করতে গিয়েই দুর্ঘটনাবশত হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যান ৬ জন। রেল সূত্রে খবর, এই ঘটনায় আহতও হয়েছেন অনেকে।
রেল সূত্রে জানা জানা গিয়েছে ডিআরএম-সহ ধানবাদ ডিভিশনের রেলের অন্যান্য আধিকারিক এবং রেলের চিকিৎসকরা সড়কপথে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ধানবাদ থেকে মেডিকেল ভ্যানও আনা হয়েছে আহতদের চিকিৎসার জন্য।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top