News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইসরোর মুকুটে নতুন পালক, শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ জিএসএলভি-এফ ১২ ও এনভিএস-০১ স্যাটেলাইট
Image

ইসরোর মুকুটে নতুন পালক, শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ জিএসএলভি-এফ ১২ ও এনভিএস-০১ স্যাটেলাইট

শ্রীহরিকোটা, ২৯ মে (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে নিজস্ব উন্নত ন্যাভিগেশন স্যাটেলাইট জিএসএলভি-এফ ১২ এবং এনভিএস-০১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো। এই উৎক্ষেপণের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল রবিবার সকাল ৭টা ১২ মিনিট থেকেই, অবশেষে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে সোমবার সকাল ১০.৪২ মিনিটে রকেটের পিঠে চাপিয়ে দু”টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।২ হাজার ২৩২ কেজি ওজনের এনভিএস-০১ কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের উদ্দেশ্যে জিএসএলভি-এফ ১২ রকেটের ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রজন্মের ‘ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেললেশন সিরিজের’ এটি প্রথম কৃত্রিম উপগ্রহ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top