News Flash

  • Home
  • দেশ
  • নতুন সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন প্রধানমন্ত্রী: রাহুল গান্ধী
Image

নতুন সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন প্রধানমন্ত্রী: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই নয়া ভবনের উদ্বোধনে অংশ নেয়নি বিরোধী দলগুলি। রবিবার পুজো ও সাষ্টাঙ্গ প্রণাম করে নতুন সংসদ ভবনে সোনার রাজদন্ড সেঙ্গল স্থাপন করেন প্রধানমন্ত্রী। সর্ব ধর্মীয় প্রার্থনা হয় এদিন নতুন সংসদে। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের ধরন নিয়ে এবার কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানকে প্রধানমন্ত্রী নিজের রাজ্যাভিষেক মনে করছেন বলে মোদিকে নিশানা করলেন রাহুল।

রবিবার টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, সংসদ জনগণের কণ্ঠস্বর কিন্তু প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করে আচরণ করছেন। টুইটারে হিন্দিতে রাহুল গান্ধী লিখেছেন, ‘সংসদ হল জনগণের কণ্ঠস্বর! প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক হিসাবে বিবেচনা করছেন।’

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও টুইট করে মোদী সরকারকে কটাক্ষ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে, তখন মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অনুষ্ঠান থেকে দূরে রাখা হয়েছিল।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top