News Flash

  • Home
  • প্রধান খবর
  • মনোজ তিওয়ারির বিরুদ্ধে ‘তোলাবাজির’ অভিযোগ তুলে পথে বিজেপি
Image

মনোজ তিওয়ারির বিরুদ্ধে ‘তোলাবাজির’ অভিযোগ তুলে পথে বিজেপি

হাওড়া, ২৮ মে (হি.স.) : এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনার নাম জড়ায় শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে। যদিও পরে সাংবাদিক বৈঠক করে মনোজ তিওয়ারি সেই ঘটনা অস্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে যে জল ধীরে-ধীরে ঘোলা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার মনোজের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ ও তোলাবাজির অভিযোগ তুলে পথে নামল বিজেপি।

রবিবার বিজেপির পক্ষ থেকে শিবপুর বিধানসভা এলাকার কদমতলা বাসস্ট্যান্ডে মনোজের বিরুদ্ধে স্লোগান তুলে সরব হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পোস্টার বুকে ঝুলিয়ে কর্মসূচিও পালিত হয়। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল বিধায়ক অনৈতিক কাজ-কর্ম করছেন। এরপরও পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করছে না।
হাওড়া সদর বিজেপি সম্পাদক অজয় মান্না বলেন, “বিধায়ক ব্যবসায়ীকে হুমকি দিচ্ছেন। এটা ওনার কাজ নয়। আইন-আদালত রয়েছে। সেজন্য বিজেপির পক্ষ থেকে আমরা পথে নেমেছি। বিধায়ক নিজেই ঠিক করতে পারেন না কোথায় থাকবেন। অথচ কোথা থেকে টাকা কামাবেন সেটা ভালই বোঝেন। আজ উনি অপরাধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শিবপুর বিধানসভায় অনৈতিক কাজ করছেন। পুকুর ভরাট হচ্ছে বেআইনিভাবে। বেআইনি নির্মাণ হচ্ছে। আর সেই রেট উনি ঠিক করে দিয়েছেন। সাধারণ মানুষ খেলোয়াড় হিসাবে ভেবেছিল আর এখন মনোজ বলছেন যে যত বড় মন্ত্রী হোক ওনার এলাকায় ঢুকতে পারবেন না।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top