News Flash

  • Home
  • প্রধান খবর
  • চিকিৎসার গাফিলতিতে মৃত্যু গৃহবধূর, অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীর
Image

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু গৃহবধূর, অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীর

গঙ্গারামপুর, ২৮ মে (হি.স.) : চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কালদিঘিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামলী ওরাওঁ (২৭)।

জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ধোপাদিঘি মোস্তাফাপুর গ্রামের বাসিন্দা নির্মল এক্কা। পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। স্ত্রী শ্যামলী ওরাওঁ এবং এক ছেলে, এক মেয়েকে নিয়ে নির্মলের সংসার। স্ত্রী ও ছেলে মেয়েকে বাড়িতে রেখে নির্মলবাবু কিছুদিন আগে ভিন রাজ্যে কাজে গিয়েছেন। অভিযোগ, শনিবার দুপুরে স্বাস্থ্যকর্মীরা শ্যামলী দেবীকে বন্ধত্বকরণের জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। রাতে হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিন সকালে পরিবারের লোকজন জানতে পারেন শ্যামলীর মৃত্যু হয়েছে। বিষয়টি জানাজানি হতেই গৃহবধূর বাপের বাড়ির লোকজন সহ গ্রামবাসীরা হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসার গাফিলতিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন সকলে। এরপর ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গৃহবধূর আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা। খবর পেয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ও গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। নামানো হয় রেফ ও কমব্যাট ফোর্স। এদিন অবরোধের জেরে আটকে পড়েন যাত্রীরা।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top